ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৮৫৮ রান করা সেই ক্রিকেটার হৃদরোগে আক্রান্ত, নেওয়া হয়েছে হাসপাতালে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:৩৯ পিএম

৮৫৮ রান করা সেই ক্রিকেটার হৃদরোগে আক্রান্ত, নেওয়া হয়েছে হাসপাতালে

৮৫৮ রান করা সেই ক্রিকেটার হৃদরোগে আক্রান্ত, নেওয়া হয়েছে হাসপাতালে

৮৫৮ রান করা সেই ক্রিকেটার হৃদরোগে আক্রান্ত, নেওয়া হয়েছে হাসপাতালে

স্পোর্টস ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার বাসিত আলী। বুকে তীব্র ব্যথা ও অস্বস্তি অনুভব করার পর তাকে করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ৫৫ বছর বয়সী এই সাবেক তারকাকে।

হাসপাতালে নেয়ার পরপরই চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন। আগামী কয়েকদিন তাকে হাসপাতালেই চিকিৎসাধীন থাকতে হতে পারে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার হাসপাতালের বেডে শুয়ে থাকার ছবি প্রকাশ পাওয়ার পর থেকে ক্রিকেট ভক্ত ও সাবেক সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠাচ্ছেন।

মাত্র ২২ বছর বয়সে পাকিস্তান জাতীয় দলে আক্রমণাত্মক ব্যাটার হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯টি টেস্ট ম্যাচে ৩৩ ইনিংসে ১টি শতক ও ৫টি অর্ধশতকসহ ৮৫৮ রান সংগ্রহ করেন। ৫০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১টি শতক ও ৯টি অর্ধশতকের সাহায্যে ১২৬৫ রান করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন