ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান নিখোঁজ

Authorনিউজ রুম

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:৫৪ পিএম

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান নিখোঁজ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় ব্যক্তিগত ট্র্যাজেডির মুখে পড়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো। ধসে পড়া ভবনের নিচে নিখোঁজ তার স্ত্রী ও দুই সন্তান। তাদের খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন আবেদন জানিয়েছেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

২৪ জুন রাতে ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখনও পর্যন্ত অন্তত ১৬৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে আছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুইরার হয়ে খেলা ৩৮ বছর বয়সী ত্রেহো জানিয়েছেন, প্লায়া গ্রান্দেতে তাদের বসবাস করা ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। এরপর থেকেই স্ত্রী ইয়ানিনা মারানেয়া এবং দুই সন্তান অ্যারন ও আইনহোয়ার কোনো খোঁজ পাচ্ছেন না তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ত্রেহো লিখেছেন, ‘প্লায়া গ্রান্দেতে আমাদের ভবনটি ধসে পড়েছে। আমার পরিবারের কোনো খবর জানি না। দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন এবং কেউ দেখে থাকলে এই বার্তাটি ছড়িয়ে দিন। আমি বিশ্বাস করতে চাই, তারা তখন ভবনের ভেতরে ছিল না। দয়া করে আমার পরিবারের জন্য প্রার্থনা করুন।’

তার এই আবেদন মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনা ও ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশের ফুটবল সমর্থকরা তার পরিবারের নিরাপদে ফিরে আসার প্রার্থনা করছেন।

বছরের পর বছর ভেনেজুয়াতেই খেলছেন ত্রেহো। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এমন এক ব্যক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছেন তিনি, যা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাজারো পরিবারের দুর্দশারই প্রতিচ্ছবি।

এদিকে উদ্ধারকারী দল এখনও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে অব্যাহত রয়েছে তল্লাশি, আর স্বজনেরা অপেক্ষা করছেন প্রিয়জনদের কোনো খোঁজের আশায়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন