ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ক্রিকেটাররা আজকের মধ্যে মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে বিসিবি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম

ক্রিকেটাররা আজকের মধ্যে মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে বিসিবি

ক্রিকেটাররা আজকের মধ্যে মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে বিসিবি

ক্রিকেটাররা আজকের মধ্যে মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে বিসিবি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবি বলছে, যদি আজকের মধ্যে ক্রিকেটাররা খেলায় না ফিরেন, তাহলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেওয়া হবে।

বিসিবির গঠণতন্ত্র অনুযায়ী, মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিভাবে দেওলিয়া হলে অথবা পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত না থাকলে পরিচালক পদ শুন্য হয় না। এখানে প্রথম পাঁচটি কারণ নাজমুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে নাজমুল নিজে থেকে পদত্যাগ করলে তখনই বিসিবি তাকে ছাড়তে পারবে।

গত সপ্তাহে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বাজে মন্তব্য করেন পরিচালক নাজমুল। তখন কোয়াব কড়া সমালোচনা করেছিল। পরে নাজমুল ক্রিকেটারদের অবদান নিয়ে প্রশ্ন তোলেন। এই ঘটনায় ক্রিকেটাররা ম্যাচ বর্জনের হুমকি দেন। 

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘কয়েকদিন ধরে একজন পরিচালক যেভাবে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড পরিচালক যেভাবে মন্তব্য করছেন। কখনোই তিনি খেলোয়াড়দের নিয়ে এভাবে কথা বলতে পারেন না। আমরা দ্রুত তার পদত্যাগ চাই।’

আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। তবে তা শুরুর আগেই বড় অনিশ্চয়তায় পড়ে। পরে বিপিএলের ম্যাচও শুরু হয়নি ঠিক সময়ে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জরুরি অনলাইন সভা শেষে বিসিবি জানায়, খেলোয়াড়েরা মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে বিপিএল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন