ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অবশেষে যে নিয়মে দল পেলেন মাহমুদউল্লাহ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৯:১২ পিএম

অবশেষে যে নিয়মে দল পেলেন মাহমুদউল্লাহ

অবশেষে যে নিয়মে দল পেলেন মাহমুদউল্লাহ

অবশেষে যে নিয়মে দল পেলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক : বিপিএলের ১২তম আসরের নিলামে ‘বি’ ক্যাটাগরিতে ছিল অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তবে প্রথম ধাপে অবিক্রিত ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত অদ্ভূত নিয়মে দল পেয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

রোববার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে এবারের নিলাম। যেখানে প্রথম ধাপে অবিক্রিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

নিয়ম অনুসারে, সরাসরি চুক্তি ও দেশি ক্রিকেটার মিলিয়ে ১৪ জন ক্রিকেটারকে কিনতেই হবে প্রতিটি ফ্রাঞ্চাইজিকে। কিন্তু সব ক্যাটাগরির ডাক শেষে কোটা পূরণ হয়েছিল না বেশ কয়েকটি দলের।

তখনই আলোচনায় আসে মাহমুদউল্লাহর। নিয়ম অনুসরে, দ্বিতীয় ডাকে ক্যাটাগরির ডিমশন হওয়ার কথা থাকলেও রিয়াদের সম্মানে তা করতে মানা করে ফ্র্যাঞ্চাইজি মালিকগুলো। আর সেখান থেকেই ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় রিয়াদকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

বর্তমানে জাতীয় দলের সব ফরম্যাটে থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া লিগে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। গত দুই আসরে ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে বিশেষ ভূমিকা রেখেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সবশেষ বিপিএলের ১৪ ম্যাচে ২০৬ রান করেছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন