ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশের ৯ ক্রিকেটার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম

নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশের ৯ ক্রিকেটার

নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশের ৯ ক্রিকেটার

নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশের ৯ ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার : ফিক্সিং এর অভিযোগে বড় শাস্তি পেতে যাচ্ছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। এ তালিকায় নাম রয়েছে এনামুলক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দিন বাবুর। তাদের বিরুদ্ধে গত বিপিএলে ফিক্সিং অভিযোগের প্রমাণ পেয়েছেন তদন্ত কমিটি। সেই সূত্রেই এবারের বিপিএলে নিলাম তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছে। সব মিলিয়ে বাংলাদেশের নয়জন ক্রিকেটার এ নিষেধাজ্ঞায় পড়ছেন।

বিপিএলে নিলাম তালিকা থেকে এই ক্রিকেটারদের নাম বাদ পড়ার অর্থই হলো তারা ক্রিকেটে নিষিদ্ধ হচ্ছেন।

গত আসরের বিপিএলের ফিক্সিং নিয়ে তদন্তে নামে বিসিবি। তিন সদস্যের সেই তদন্ত কমিটি দীর্ঘ তদন্ত শেষে বিসিবির কাছে ৯০০ পাতার রিপোর্ট দেয়। এই তদন্ত প্রক্রিয়া আরো নিখুঁত ও নির্ভুল করার জন্য বিসিবি দুর্নীতি দমন কমিশন ইউনিটের পরামর্শক হিসেবে অ্যালেক্স মার্শাের সহায়তা নিয়েছিল।‌ 

তদন্ত কমিটির পুরো ভলিউম পর্যালোচনা করে মার্শালের পরামর্শেই অভিযুক্তদের শাস্তি দেওয়া হচ্ছে। বিপিএলের নিলাম তালিকা থেকে এই অভিযুক্ত ক্রিকেটারদের বাদ দেওয়ার অর্থই হলো তাদের বিরুদ্ধে আনা অভিযোগের যথেষ্ট প্রমাণ পেয়েছে বিসিবি।

শুধু এই ৮ ক্রিকেটার নয়, ম্যাচ ফিক্সিং এর ন্যাক্কার জনক ঘটনায় জড়িত থাকায় আরো এক ডজন ক্রিকেটার শাস্তির আওতায় আসছেন, তদন্ত সংশ্লিষ্ট সূত্র এমন তথ্যই জানিয়েছে। অভিযুক্তদের এই তালিকায় শুধু ক্রিকেটার নন টিম ম্যানেজমেন্টের সদস্য এমনকি মিডিয়া ম্যানেজারের দায়িত্ব পালন করা কর্মকর্তারাও রয়েছেন।

আইসিসির নীতি অনুযায়ী বিসিবি ও ফিক্সিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন