ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন’- সাকিব আল হাসান

Authorনিউজ রুম

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:০৬ এএম

‘আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন’- সাকিব আল হাসান

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই দেখা মেলে এই তারকা ক্রিকেটারের। লম্বা সময় ধরে দেশের বাইরে থাকলেও দেশের খবর ঠিকই রাখেন তিনি। তাইতো সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

সোমবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে নিজের একটি ছবি পোস্ট করেছেন সাকিব আল হাসান। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন।’

বর্তমানে সাকিব আল হাসান অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলছেন তিনি। আসরের শুরু থেকেই স্কোয়াডের সঙ্গে থাকলেও নিজেদের প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পাননি সাকিব।

তবে দলের সর্বশেষ ম্যাচে আজমান টাইটান্সের বিপক্ষে সাকিবকে নিয়ে মাঠে নামে রয়্যাল। সেখানে ব্যাট করার সুযোগ পাননি। আর বল হাতেও খুব একটা ভালো করতে পারেননি, তার দলও হেরেছে।

এখনো পর্যন্ত ৪ ম্যাচে খেলে সবকটিতে হেরেছে সাকিবের দল। নামের পাশে কোনো পয়েন্ট না থাকায় টেবিলের তলানিতে আছে তারা।

গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

এ কারণেই মূলত আতঙ্কিত হয়ে পড়েন বাংলাদেশের মানুষ। বিশেষজ্ঞদের মতে, দেশে আরও বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। আর এ খবরে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন দেশের মানুষ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন