ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
Authorরেডিও বার্তা অনলাইন

আপডেট: ১২ মে ২০২৫, ০৫:৩১ এএম

মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশিসহ ৫০৬ অনিবন্ধিত অভিবাসী আটক

Authorরেডিও বার্তা অনলাইন

আপডেট: ১২ মে ২০২৫, ০৫:৩১ এএম

মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশিসহ ৫০৬ অনিবন্ধিত অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম ও জনপ্রিয় এলাকা বুকিত বিন্তাংয়ের জালান এম বি-তে একটি বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে পরিচালিত এই অভিযানে মোট ৫০৬ জন অনিয়মিত অভিবাসী আটক হয়েছেন। এর মধ্যে ১৫৫ জনই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

মালয়েশিয়ান ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক সংবাদ সম্মেলনে জানান, পূর্বপরিকল্পিত এই অভিযানে অংশ নেন ইমিগ্রেশনের ১৮৫ জন কর্মকর্তা। অভিযানে বিভিন্ন দেশের অভিবাসীদের আটক করা হয়। বাংলাদেশিদের পাশাপাশি ধরা পড়েছেন নেপালের ১৪২ জন, ইন্দোনেশিয়ার ১০৯ জন এবং আরও কয়েকজন ভারত ও শ্রীলঙ্কার নাগরিক।

মহাপরিচালক আরও জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মালয়েশিয়ায় ৩,৮৭০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৫২,৩১৮ জনের পরিচয়পত্র ও কাগজপত্র যাচাই করে দেখা হয়, যার মধ্যে ২২,৪৮৬ জন অনিবন্ধিত অভিবাসী হিসেবে শনাক্ত হয়ে আটক হন।

এছাড়া, অবৈধ অভিবাসীদের আশ্রয় ও নিয়োগ দেওয়ার অভিযোগে মোট ৪৯১ জন নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

এই অভিযান মালয়েশিয়ায় বৈধ অভিবাসন ব্যবস্থাপনা জোরদার করার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে, বলেও উল্লেখ করেন দাতুক জাকারিয়া শাবান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন