ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যারা ভুলেও ফুলকপি খাবেন না!

Authorনিউজ রুম

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম

যারা ভুলেও ফুলকপি খাবেন না!

যারা ভুলেও ফুলকপি খাবেন না!

এক্সক্লুসিভ ডেস্ক : শীতকালীন  সবজি হিসেবে ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলি পুষ্টিগুণে ভরপুর হলেও সবার জন্য এগুলো সমানভাবে উপযোগী নয়। কিছু শারীরিক অবস্থায় এই সবজি খেলে অস্বস্তি বা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

পেটের সমস্যা যাদের আছে
এই তিন ধরনের সবজিতে আঁশের পরিমাণ বেশি থাকায় হজম হতে সময় লাগে। অ্যাসিডিটি, গ্যাস, বুক জ্বালাপোড়া বা বদহজমের সমস্যা থাকলে এগুলো খেলে সমস্যা বাড়তে পারে। বিশেষ করে বেশি তেলে ভাজা, ডুবোতেলে ভাজা পাকোড়া বা কাঁচা সালাদ হিসেবে খেলে ঝুঁকি আরও বেড়ে যায়।

ইউরিক অ্যাসিড ও কিডনি সমস্যায় সতর্কতা
যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি, কিডনিতে পাথর আছে বা দীর্ঘমেয়াদি কিডনি রোগে ভুগছেন- তাদের ক্ষেত্রে ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলি সীমিত বা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

থাইরয়েড রোগীরা কী করবেন
থাইরয়েড বা আয়োডিনের ঘাটতি থাকলে এসব সবজি পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে ভালোভাবে সেদ্ধ করে এবং সীমিত পরিমাণে খাওয়া নিরাপদ।

যেভাবে খাওয়া ভালো
সবজি ছোট টুকরা করে ভালোভাবে সেদ্ধ করে রান্না করা উচিত। অল্প তেলে ভাজি করা, মসলা পরিমিত রাখা এবং ভাত বা রুটির সঙ্গে খাওয়াই সবচেয়ে ভালো। পোলাও বা ফ্রায়েড রাইসে তেল কম ব্যবহার করা উচিত। শীতে স্যুপ হিসেবে খেলে হজমে সুবিধা হয়।

সব মিলিয়ে, ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলি স্বাস্থ্যকর হলেও নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যায় ভুগলে এগুলো খাওয়ার আগে সতর্ক থাকা জরুরি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন