ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

যে ৫ খাবার ভুলেও ফ্রিজে রাখবেন না

Authorনিউজ রুম

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

যে ৫ খাবার ভুলেও ফ্রিজে রাখবেন না

যে ৫ খাবার ভুলেও ফ্রিজে রাখবেন না

যে ৫ খাবার ভুলেও ফ্রিজে রাখবেন না

এক্সক্লুসিভ ডেস্ক : বাজার করে আনার পর অনেকেই ভাবেন, সবকিছু ফ্রিজে ঢুকিয়ে দিলেই নিরাপদ। মাছ, মাংস, সবজি—সব ফ্রিজে রাখা ঠিকই আছে, কিন্তু জানেন কি, এমন কিছু খাবার আছে যেগুলো ফ্রিজে রাখলেই বরং নষ্ট হতে শুরু করে?

চলুন জেনে নিই এমন ৫ সাধারণ খাবার, যেগুলো ভুলেও ফ্রিজে রাখা ঠিক না।

১. পাউরুটি – ফ্রিজে রাখলে আরও দ্রুত শুকিয়ে যায়

অনেকেই পাউরুটি ছত্রাক থেকে বাঁচাতে প্যাকেটসহ ফ্রিজে রেখে দেন। কিন্তু এতে রুটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, শক্ত হয়ে যায়, এমনকি স্বাদও বদলে যায়।

টিপস : পাউরুটি ঠান্ডা, শুকনো জায়গায় এয়ারটাইট প্যাকেটে রেখে দিন।

২. আলু – ঠান্ডায় মিষ্টি হয়ে যেতে পারে!

কাঁচা আলু ফ্রিজে রাখলে ওর মধ্যে থাকা স্টার্চ শর্করায় রূপান্তরিত হয়, ফলে আলুর স্বাদ মিষ্টি হয়ে যেতে পারে।

টিপস : আলু রাখুন বাইরে ঝুড়িতে, ঠান্ডা ও অন্ধকার জায়গায়।

৩. পেঁয়াজ – ফ্রিজে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে

পেঁয়াজ ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নরম হয়ে যায়, ছত্রাকও ধরতে পারে। আর যদি আধা কাটা পেঁয়াজ ফ্রিজে রাখেন, তাহলে সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

টিপস : পেঁয়াজ রাখুন খোলা বাতাসে, মাটি বা ঝুড়িতে।

৪. মধু – ঠান্ডা করে ফেললে স্বাদ বদলে যেতে পারে

অনেকে ভাবেন গরমে পিঁপড়ের হাত থেকে বাঁচাতে মধু ফ্রিজে রাখা ভালো। কিন্তু এতে মধু জমে যেতে পারে আর স্বাদও বদলে যায়।

টিপস : মধুর বোতল বাইরে ঠান্ডা ও শুকনো জায়গায় রাখুন, ঢাকনা ভালো করে বন্ধ করে।

৫. রসুন – গন্ধ আর স্বাদ উধাও!

রসুন ফ্রিজে রাখলে ওর স্বাদ-গন্ধ অনেকটাই কমে যায়, আর দীর্ঘদিন রাখলে ছত্রাক ধরে যেতে পারে।

টিপস : রসুন রাখুন শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায়।

সব খাবার ফ্রিজে রাখলেই তা ভালো থাকে—এই ধারণাটা একেবারেই ঠিক না। কিছু খাবার ফ্রিজে রাখলে উল্টো স্বাদ, গন্ধ ও গুণমান নষ্ট হয়ে যায়।

তাই কোন খাবার কোথায় রাখলে ভালো থাকে, সেটা জানা থাকলে খাবার যেমন থাকবে টাটকা, তেমনি শরীরও থাকবে সুস্থ। সূত্র : ব্রাইট সাইড

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন