ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ২৫ হিন্দু ধর্মালম্বী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ২৫ হিন্দু ধর্মালম্বী

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা জামায়াতের কার্যালয়ে তারা প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে দলটিতে যুক্ত হন।

যোগদানকারী ব্যক্তিদের মধ্যে রয়েছেন শ্রী সুমন কর্মকার সাহা, সুকুমার পরামানিক, শ্রী চন্দন দাশ, শ্রী সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, জয়নাল চৌধুরী, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতিষ মন্ডল, বাবলু মন্ডল, সিতু মন্ডল, সুমল মন্ডল, দলন মন্ডল এবং মন্টু লাল চৌধুরীসহ আরও অনেকে। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান জানান, শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে ২৫ সনাতন ধর্মালম্বী জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। আগামীতে আমাদের দাওয়াতি কার্যক্রম সর্বত্র ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন