ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পুলিশের চাকরি পেয়ে ভাগ্য খুললো ১৭ পরিবারের

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম

পুলিশের চাকরি পেয়ে ভাগ্য খুললো ১৭ পরিবারের

লালমনিরহাটে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ১৭ জন প্রার্থীর পরিবারে এখন আনন্দের জোয়ার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিলশেড হলে ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার তরিকুল ইসলাম। তিনি জানান, সম্পূর্ণ সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো দালাল চক্রের সদস্য নিয়োগ প্রক্রিয়ায় প্রবেশ করতে পারেনি।

নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১ হাজার ১৭৫ জন প্রার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭ জন এবং অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৩ জনকে।

উত্তীর্ণ প্রার্থীদের একজন বলেন, “আমরা গরীব পরিবার থেকে আসায় সমাজে অনেকেই আমাদের ছোট করে দেখতো। এখন পুলিশের চাকরি পেয়ে আমাদের একটা ‘লেভেল’ তৈরি হলো। সবাইকে বলতে পারবো আমারও একটা চাকরি আছে।” আরেকজন প্রার্থী জানান, মাত্র ১২০ টাকা খরচে তিনি এই চাকরি পেয়েছেন।

পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, “অত্যন্ত নিরপেক্ষভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করার সুযোগ রাখা হয়নি।” উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে অনেকেই অসচ্ছল ও দরিদ্র পরিবারের সন্তান। চাকরি পাওয়ায় তাদের পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থান উন্নত হওয়ার আশা দেখা দিয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন