ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ একজন আটক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ একজন আটক

ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার ভুলুন্দিয়া গ্রাম থেকে অর্ক ইসলাম উৎস নামের ওই যুবককে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ভুলুন্দিয়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়। সেসময় ওই গ্রামের রফিকুল ইসলাম আরজুর ছেলে অর্ক ইসলাম উৎসকে আটক করা হয়। পরে তার বাড়িঘর তল্লাসি করে উদ্ধার করা হয় একটি ওয়ান শুট্যার গান, ৫ রাউন্ড গুলি ও ৫ টি ককটেল। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে শৈলকুপা থানায় মামলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, সর্বশেষ ইউপি নির্বাচন কে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে সারুটিয়া ইউনিয়ন, একে একে প্রাণ যায় ৭ জনের। তখন চাঁদাবাজি, ঘর বাড়ি ভাঙচুর, লুটপাট ও মামলা বাণিজ্য করা হয়। আর চাঁদাবাজির কাজে ব্যবহারের জন্য আগ্নেয়াস্ত্র মহড়া দিতে থাকে আওয়ামী লীগের দুই গ্রুপ। ৫ই আগস্টের পর এসে আওয়ামী লীগের দুই গ্রুপ মিশেছে এখন বিএনপি’র দুই গ্রুপের সাথে । এই নিয়ে চতুর্থবারের মতো ভুলুন্দিয়া গ্রাম থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটলো।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে যৌথ বাহিনীর সদস্যরা সারুটিয়া ইউনিয়নের ভলুন্দিয়া গ্রামে অভিযান চালিয়ে অর্ক-ইসলাম উৎস নামের এক যুবককে আগ্নেয়াস্ত্র গুলি ও ককটেল সহ আটক করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন