ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

শিবিরের দুই সভাপতির ওপর ছাত্রদলের হামলা, প্রতিবাদে বিক্ষোভ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ এএম

শিবিরের দুই সভাপতির ওপর ছাত্রদলের হামলা, প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রামের আনোয়ারায় ছাত্রশিবিরের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রশিবির। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন ও আনোয়ারা কলেজ ছাত্রশিবিরের সভাপতি মিশকাতুল ইসলামের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদর এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলায় সদর এলাকার জয়কালী হাট থেকে মিছিলটি শুরু হয়ে আনোয়ারা মডেল মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের সন্ত্রাস ও নানা অপকর্মের বিরুদ্ধে স্লোগান দেয়।

সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ছাত্রশিবির জেলা পশ্চিমের সেক্রাটারি ফরমানুর রহমান জাহিন বলেন, ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেছে ছাত্রদল। এদেশের ছাত্রজনতা পুরাতন রাজনীতি পেশিশক্তির রাজনীতি পরিহার করেছে ৫আগস্ট। কিন্তু বন্ধু সংগঠন ছাত্রদল সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে। তাদের শিক্ষা নিতে হবে না হয় তাদের অবস্থাও ছাত্রলীগের মত হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক আব্দুল হামিদ, জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদের, জেলা স্কুল অ্যান্ড কলেজ সম্পাদক আমির উদ্দিন, আনোয়ারা উপজেলা সেক্রেটারী সাকিব হাসনাত, সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেনসহ উপজেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন