ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পরনে সাদা পাঞ্জাবি ও কালো ব্যাজ, আ. লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:৪৬ এএম

পরনে সাদা পাঞ্জাবি ও কালো ব্যাজ, আ. লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানাধীন একটি এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ব্যানার, প্ল্যাকার্ড ও ব্যাজ জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টা ৫ মিনিটের দিকে ভাটারা থানাধীন একটি ফ্ল্যাটে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে ঝটিকা মিছিল ও শোক দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নারী ও পুরুষ নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও শোক দিবসের প্রস্তুতির উদ্দেশ্যে নেতা-কর্মীরা ওই ফ্ল্যাটে রাষ্ট্রবিরোধী নানা স্লোগান দিয়ে সমবেত হয়েছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে নারী ও পুরুষসহ মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো জানান, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে শোক দিবসের ব্যানার ও প্ল্যাকার্ড উদ্ধার করা হয়েছে। উপস্থিত সবার পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং বুকে পরানো ছিল কালো ব্যাজ। পুলিশ আসার আগেই তারা সেখানে নৈশভোজ সম্পন্ন করেছিলেন বলে জানা গেছে।

ওসি আরো বলেন, আমাদের কাছে তথ্য ছিল যে সেখানে শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার উপস্থিত থাকার কথা ছিল। তবে তারা পৌঁছানোর আগেই গোপন খবরের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে তাদের পরিকল্পনা ভণ্ডুল করে দেওয়া হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন