ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আ. লীগ নেতার দখল থেকে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্ধার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:৫৬ এএম

আ. লীগ নেতার দখল থেকে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্ধার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার স্থানীয় নেতার দখলে থাকা সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘর উদ্ধার করেছে প্রশাসন।

আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ধরখার ইউনিয়নের রুটি গ্রামের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ দীর্ঘদিন ধরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘর অবৈধভাবে দখল করে রেখেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ইউএনও তাপসী রাবেয়া বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে অভিযান চালিয়ে ঘর দুটি দখলমুক্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রকৃত উপকারভোগীদের জন্য। কোনো ব্যক্তি অবৈধভাবে এসব ঘর দখল করে রাখলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানের সময় অভিযুক্ত আব্দুর রউফ ঘটনাস্থলে ছিলেন না বলেও জানিয়েছেন ইউএনও।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন