ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আ.লীগ নেতার মৃত্যু, খবর শুনে মারা গেলেন বোন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:২৮ পিএম

আ.লীগ নেতার মৃত্যু, খবর শুনে মারা গেলেন বোন

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান মারা গেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছোট বোন রাশিদা বেগমের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আনিছুরের মৃত্যু হয়। বড় ভাই খলিলুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি টানা চারবার শ্রীপুর পৌরসভার মেয়র এবং শ্রীপুর কলেজের সাবেক ভিপি ছিলেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

খলিলুর রহমান বলেন, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। কয়েকদিন ধরে তিনি হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের নিশ্চিত করে।

তিনি জানান, বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে বোনও মৃত্যুর কোলে ঢলে পড়েন। আগামীকাল (৮ জুন) বেলা ১১টায় তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন