ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আইভীর বিরুদ্ধে তদন্ত জোরদারে ফের দু’দিন রিমান্ডে নেওয়া হলো

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৪:৪১ পিএম

আইভীর বিরুদ্ধে তদন্ত জোরদারে ফের দু’দিন রিমান্ডে নেওয়া হলো

নারায়ণগঞ্জে সজল হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ জুন) সকালেই নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীন কাদিরের আদালত এ আদেশ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত সজল মিয়ার হত্যাকাণ্ডের তদন্তের জন্য আইভীর ৭ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আইভী।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সজল মিয়া, যিনি স্থানীয় একটি জুতার কারখানায় কাজ করতেন। চলতি বছরের ১৬ মে তার মা রুনা বেগম ২১৬ জনের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করেন। মামলায় আসামি হিসেবে নাম রয়েছে সেলিনা হায়াৎ আইভীর।

এর আগে গত ৯ মে ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যাকাণ্ডসহ অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়। এর পাশাপাশি মো. তুহিন হত্যাকাণ্ড ও নাদিম হত্যার চেষ্টা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিভিন্ন মামলায় জামিনের জন্য করা আবেদন আদালত প্রত্যাখ্যান করেছেন।

সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় মোট ছয়টি মামলা দায়ের রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন