ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক আটক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০২:২৩ এএম

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক আটক

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও মা আয়েশা (রা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দি‌কে উপজেলার উমরমজিদ ইউনিয়নের নওদাবস বড়বাড়ি গ্রাম থেকে মাইদুল ইসলাম (মানিক) নামে ওই যুবককে আটক করা হয়।

তিনি ওই গ্রামের বকশা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) ও মা আয়েশা (রা.)-কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া এবং ক্ষোভের সৃষ্টি হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে। আগামীকাল সকা‌লে তা‌কে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌বে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন