ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় সেরা পাইলট বালিকা বিদ্যালয়।

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৭:২৯ পিএম

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় সেরা পাইলট বালিকা বিদ্যালয়।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলা মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি দমন কমিশন কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়। এতে সহযোগিতা করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মাধ্যমিক শিক্ষা অফিস।

দিনব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে দুর্নীতিবিরোধী সচেতনতা, নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠার নানা দিক তুলে ধরে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলসহ ৩০ জন বিতার্কিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কমিটির সেক্রেটারি ও চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন।

অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন। বিচারক ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার এবং ভেটেরিনারি সার্জন ডা. লাভলু মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ আর বাচ্চু খাঁ, চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, কমিটির সদস্য আসাদ উল্লাহ ভুঁইয়া, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, সৈয়দা তাহেরা বেগমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়। রানার্সআপ হয় মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন