ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

র‍্যাব সদস্যদের কানে ধরে কসম, ‘আবার এলে কেটে ফেলবো’: শফিক ডাকাত বাহিনীর হুমকি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:৩৬ এএম

র‍্যাব সদস্যদের কানে ধরে কসম, ‘আবার এলে কেটে ফেলবো’: শফিক ডাকাত বাহিনীর হুমকি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কুখ্যাত ডাকাত শফিক মিয়া ওরফে চোরা শফিক ও তার বাহিনীর হামলায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে তথ্য সংগ্রহে গেলে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ার কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী। আহত র‌্যাব সদস্যরা বর্তমানে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন রয়েছেন।

র‌্যাব সূত্র জানায়, খাগাতুয়া গ্রামের কুখ্যাত ডাকাত শফিক মিয়ার বিষয়ে তথ্য সংগ্রহ করতে র‌্যাবের গোয়েন্দা শাখার তিন সদস্য সিভিল পোশাকে ওই এলাকায় যান। পরে বিষয়টি জানতে পেরে শফিক ও তার সহযোগীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে র‌্যাব সদস্যদের কুপিয়ে আহত করে এবং পরে তাদের একটি বাড়িতে প্রায় দুই ঘণ্টা আটকে রাখে।

পরে খবর পেয়ে র‌্যাবের আরেকটি গোয়েন্দা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

র‌্যাব-৯ এর কমান্ডার মো. নুরুন্নবী বলেন, ‘আমি তো ঘটনাটি প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। তথ্য সংগ্রহ করতে গেলে র‍‍্যাবের গোয়েন্দা সংস্থার তিন সদস্যের উপর এমন হামলা হবে, এটি তো ভাবতেই পারছি না।

ঘটনার খবর পেয়ে আমি নিজেই বিকেলে ঘটনাস্থলে ছুটে যাই। বর্তমানে আহত তিন র‍‍্যাব সদস্য নবীনগর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন