ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

সাভারে শীর্ষ মাদক কারবারির আস্তানায় র‍্যাবের অভিযান, অস্ত্রসহ আটক ৩

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ মে ২০২৬, ০১:৩১ পিএম

সাভারে শীর্ষ মাদক কারবারির আস্তানায় র‍্যাবের অভিযান, অস্ত্রসহ আটক ৩

সাভারে শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম হোসেনের আস্তানায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪। তবে অভিযানের সময় কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত মাদক কারবারি শামীম হোসেন।

শনিবার (১০ মে) রাতে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় শামীম হোসেনের গ্যারেজে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৪ এর নবীনগর সিপিসি ক্যাম্পের সদস্যরা।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ২১ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়। আটকরা হলেন- সুমন, জাহিদ ও সবুজ।

র‍্যাবের দাবি, দীর্ঘদিন ধরে শামীম হোসেন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। পাশাপাশি তার আস্তানায় অবৈধ অস্ত্র মজুদের তথ্যও ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে র‍্যাব-৪ এর নবীনগর সিপিসি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহীনুর কবির বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত শামীম হোসেন পালিয়ে গেলেও তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক শামীম হোসেনকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন