ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার আশুলিয়ায় ৭ বছরের শিশুকে যৌন হয়রানি, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১২:৩৯ পিএম

এবার আশুলিয়ায় ৭ বছরের শিশুকে যৌন হয়রানি, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

এবার সাভারের আশুলিয়ায় সাত বছরের এক মাদরাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মোহাম্মদ ইলিয়াস নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদরাসা থেকে তাকে আটক করা হয়। পরে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মোহাম্মদ ইলিয়াস ময়মনসিংহ জেলার পূর্বতলা থানার কুকলা গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার ওই মাদরাসার শিক্ষক।

ভুক্তভোগী শিশুর স্বজনদের বরাতে পুলিশ জানায়, গত বুধবার (৬ মে) বিকেলে মাদরাসা থেকে বাসায় ফিরে শিশুটি কান্নাকাটি করছিল। পরে স্বজনরা তাকে জিজ্ঞাসা করলে সে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে।

এরপর স্বজনরা মাদরাসা কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি জানান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর স্বজনরা একটি মামলা করেছেন। আজ গ্রেপ্তার শিক্ষককে আদালতে পাঠানো হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন