ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

টিকটকে পরিচয় : দুই সন্তান রেখে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৮ এএম

টিকটকে পরিচয় : দুই সন্তান রেখে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

কুমিল্লার বুড়িচং উপজেলায় টিকটকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের জেরে দুই সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া ডাকলাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী ওমর ফারুকের সঙ্গে ২০১৯ সালে পারিবারিকভাবে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। এক লাখ টাকা দেনমোহরে সম্পন্ন হওয়া এ দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে সন্তান রয়েছে।

জীবিকার তাগিদে ওমর ফারুক দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন এবং নিয়মিত পরিবারের খরচ বহন করে আসছিলেন। তবে গত প্রায় দেড় বছর ধরে জান্নাতুল ফেরদৌস মোবাইল ফোনে টিকটকের মাধ্যমে চান্দিনা উপজেলার বেলাশর গ্রামের আনিসুর রহমানের সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা একপর্যায়ে পরকীয়ায় রূপ নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জান্নাতুল ফেরদৌস তিন ভরি স্বর্ণালঙ্কার (প্রায় ৬ লাখ টাকা মূল্য), নগদ ২ লাখ ৫ হাজার টাকা এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী নিয়ে আনিসুর রহমানের সঙ্গে অজ্ঞাত স্থানে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

পালানোর সময় তিনি বড় ছেলেকে (৫) ঘুমন্ত অবস্থায় রেখে ছোট ছেলেকে (২) সঙ্গে নিয়ে যান। পরে আত্মীয়-স্বজনের মাধ্যমে ছোট সন্তানকে তার বাবার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে বড় সন্তান দাদির কাছে এবং ছোট সন্তান নানার বাড়িতে রয়েছে।

এ বিষয়ে প্রবাসী ওমর ফারুক মোবাইল ফোনে বলেন, ‘আমি নিঃস্ব হয়ে গেলাম।

আমার দুই সন্তান মা হারা হয়ে গেল। একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
অভিযুক্ত আনিসুর রহমানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দিনা উপজেলার বেলাশর সিনেমা হল সংলগ্ন এলাকায় তার বাড়ি। তার বাবার নাম মো. ইউনুস।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুড়িচং থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন