সুন্দরবনে বনবিভাগের সঙ্গে বনদস্যুদের গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন কঞ্চির খালের বাইনতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বনদস্যুদের অবস্থান নিশ্চিত হয়ে বনকর্মীরা বিশেষ অভিযানে গেলে বনের ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তাৎক্ষণিকভাবে আত্মরক্ষার্থে বনকর্মীরাও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গোলাগুলি হয়। এতে পুরো এলাকা থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
গোলাগুলির একপর্যায়ে বনবিভাগের টহল দলের শক্ত অবস্থানের মুখে বনদস্যুরা পিছু হটে বনের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।






