ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

সীমান্তে গুলি করে হত্যার ১৭ ঘণ্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম

সীমান্তে গুলি করে হত্যার ১৭ ঘণ্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আলী হোসেন (৪১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনার প্রায় ১৭ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়া হয়।

বুধবার রাত আনুমানিক ৩টার দিকে ধবলগুড়ি সীমান্তের ৮৭৪ নম্বর সীমান্ত পিলারের ৫ নম্বর সাব-পিলারের কাছে, ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, বিএসএফের সঙ্গে ফোনালাপে জানা গেছে, ৭-৮ জন বাংলাদেশি গভীর রাতে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় তারা কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করলে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের সদস্যরা বাধা দেয়। পরে তারা ছত্রভঙ্গ না হওয়ায় বিএসএফ গুলি চালায়। এতে আলী হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যান। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, আলী হোসেন সীমান্তবর্তী গরু চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তারা জানান, ‘ডাঙ্গোয়াল’ নামে পরিচিত এসব ব্যক্তিরা ভারত থেকে গরু এনে বাংলাদেশে বিক্রি করতেন।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মরদেহ বাংলাদেশে আনা হয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন