ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নড়াইলে বিএনপি কর্মী হত্যার ঘটনায় কন্টাক কিলার গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩১ এএম

নড়াইলে বিএনপি কর্মী হত্যার ঘটনায় কন্টাক কিলার গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপি কর্মী মো. সালমান খন্দকার (২৫) হত্যার ঘটনার কন্টাক কিলার নয়ন ফকির ওরফে আশিক (২৬) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। শনিবার (৪ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত নয়ন ফকির ওরফে আশিক উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের করিম ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো.আব্দুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নি:) তারক বিশ্বাস সঙ্গীয় ও ফোর্সসহ অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রাম থেকে চাঞ্চল্যকর হত্যার কন্টাক কিলার নয়ন ফকির ওরফে আশিককে গ্রেফতার করেন।

উল্লেখ্য, গত বছরের (৮ মে) বৃহস্পতিবার রাতে সালমান খন্দকার ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে রাত ১২টার দিকে শামুকখোলা গ্রামে তার নিজ বাড়িতে আসে সালমান খন্দকার। কিছুক্ষণ পর আবার বাড়ি থেকে বের হয়ে যায় সালমান খন্দকার। এর পরে সে আর বাড়িতে ফিরে আসে না পরে পরিবারের লোকজন তাকে ফোন করলে তার মুঠোফোনি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে। শুক্রবার সকালে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পাই স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। অজ্ঞাত লাশ পাওয়ার খবর শুনে সালমানের পরিবার ঘটনাস্থলে গিয়ে সালমানের লাশ শনাক্ত করেন। নিহত, সালমান খন্দকার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের মো.খাজা খন্দকারের ছেলে। সে বিএনপি কর্মী ছিলেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বার্তা বাজারকে বলেন, বিএনপি কর্মী হত্যার সাথে জড়িত কন্টাক কিলার নয়ন ফকির ওরফে আশিককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন