ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পুলিশের কাছ হাতকড়াসহ আসামি ছিনতাই করলেন বিএনপি নেতা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:১৬ এএম

পুলিশের কাছ হাতকড়াসহ আসামি ছিনতাই করলেন বিএনপি নেতা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক বিএনপি নেতার নেতৃত্বে উচ্ছৃঙ্খল জনতা ‘মব’ সৃষ্টি করে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনার আড়াই ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে ওই আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন মেঘারগাঁও রহিমার বাজারে এ ঘটনা ঘটেছে।

গ্রেপ্তার আলী হোসেন উপজেলার মেঘারগাঁও গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে। তিনি একটি মামলায় আদালতের রায়ে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে সাজাপ্রাপ্ত আসামি আলী হোসেনকে গ্রেপ্তারের জন্য কোম্পানীগঞ্জ থানার একটি দল অভিযান চালায়। অভিযানে তাকে আটক করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার পথে রওনা দেয় পুলিশ। এসময় পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য, একই গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের নেতৃত্বে একদল লোক পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ তাদের বাধা দিলেও তারা তা উপেক্ষা করে হামলা চালায়। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাগরসহ তিন কনস্টেবল আহত হয়েছেন।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত বিএনপি নেতা তাজুল ইসলামের মেয়ে খাদিজা ও সুমাইয়া, নতুন মেঘারগাঁও গ্রামের হাবিবুল্লাহর মেয়ে হাজেরা এবং আমির মিয়ার ছেলে মানিক মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

এমতাবস্থায় এলাকাবাসীর চাপের মুখে আড়াই ঘন্টা পর একই এলাকা থেকে হাতকড়াসহ আলী হোসেন পুনরায় পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করার পর ফেরার পথে উচ্ছৃঙ্খল জনতা পথরোধ করে তাকে ছিনিয়ে নেয়। তবে দ্রুত অভিযান চালিয়ে আড়াই ঘণ্টার মধ্যেই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

চলতি বছরের ১৯ মার্চ শাহ আরফিন টিলা এলাকায় অভিযানের সময় হাতকড়াসহ পালিয়ে যায় জালিয়ারপার পাথরখেকো কালা মিয়া। তাকে না পেয়ে তার বৃদ্ধা মা রুপজান বিবিকে (৭৯) থানায় ধরে নিয়ে আসে পুলিশ। সে সময় হাতকড়া ফেরত দেওয়ার বিনিময়েও ছাড়া পাননি বৃদ্ধা রুপজান। তবে কালা মিয়াকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন