ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৪:০১ এএম

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

মাগুরার শ্রীপুরে ঈদুল ফিতরের নামাজ শেষে ফেরার পথে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’,শেখ হাসিনা আসবে এবং আশ্লীল ভাষা প্রয়োগ করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার চর জোকা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে এসআই সুবীর কুমার রায় বাদী হয়ে পাঁচজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—চর জোকা গ্রামের প্রয়াত আজাহার কাজীর ছেলে মো. রাজু কাজী (২৮) এবং একই গ্রামের মজিদ কাজীর ছেলে ঝন্টু কাজী (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতরের দিন নামাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চর জোকা গ্রামের পাঁচ যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় তারা রাজনৈতিক দল বিএনপিকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

এ ঘটনায় সোমবার দিবাগত রাতে পাঁচজনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলায় অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন