প্রেম করে বিয়ের দুইমাস পর স্বামীর বাড়িতে সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে জিসা খাতুন (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেশরৌহালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিসা খাতুন ওই এলাকার জীবন আলীর স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত দুইমাস আগে জীবন আলী ও জিসা খাতুন প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন। গত সোমবার বিকেলে স্বামী জীবন আলীর সঙ্গে রাত আনুমানিক ৭টার দিকে স্বামী জীবন আলী ও স্ত্রী জিসা খাতুনের মধ্যে ঝগড়া হয়। পরে পরিবারের সকলের অজান্তে জিসা খাতুন বসতঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরিবারের সবাই ডাকাডাকি করলেও জিসা খাতুন
কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর ঝুলন্ত অবস্থায় জিসা খাতুনের মরদেহ নিচে নামিয়ে থানায় খবর দেয়। রাতেই পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো হাবিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মুনছুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বার্তা বাজার/এস এইচ






