ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্রসফায়ারের হুমকি দিয়ে চাঁদা আদায়, সাবেক ওসি কারাগারে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৮:৩৭ পিএম

ক্রসফায়ারের হুমকি দিয়ে চাঁদা আদায়, সাবেক ওসি কারাগারে

বিএনপি নেতাকে গ্রেপ্তারের পর ক্রসফায়ারের হুমকি দিয়ে তিন লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় বগুড়ার শাজাহানপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক আবু হেনা সিদ্দিকী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আলমগীর হোসেনকে ২০২২ সালে সরকার বাধ্যতামূলক অবসর দেন। তার বাড়ি বরিশালে হলেও তিনি দ্বিতীয় বিয়ে করে বগুড়া শহরের খান্দার এলাকায় বসবাস করেন।

মামলা সুত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলুল হক উজ্জ্বলকে ২০১৬ সালে ২৪ ফেব্রুয়ারি শাজাহানপুর থানার তৎকালীন ওসি আলমগীর হোসেন আতাইল চৌরাস্তা থেকে গ্রেপ্তার করে । ওই রাতেই তাকে ক্রস ফায়ারের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে । জীবন বাঁচাতে উজ্জ্বল লোক মারফতে ওসি আলমগীরকে ৩ লাখ টাকা দেন। পরদিন বিস্ফোরকদ্র্য আইনে দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।

এ বিষয়ে উজ্জল বলেন, ২০২৪ সালে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ওসি আলমগীর হোসেন তার কাছে ক্ষমা চান। এবং টাকা ফেরত দিতে চান বলে জানান। পরে আর টাকা ফেরত দেননি। এ কারণে তিনি আদালতে মামলা দায়ের করেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন