ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অশ্রুসিক্ত নয়নে কুষ্টিয়া ছাড়লেন জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:৩২ পিএম

অশ্রুসিক্ত নয়নে কুষ্টিয়া ছাড়লেন জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন

অশ্রুসিক্ত পরিবেশে কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব হস্তান্তর করে বিদায় নিলেন মো. ইকবাল হোসেন। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে তিনি নবনিযুক্ত ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা হন।

বর্তমানে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) আহমেদ মাহবুব উল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম জানান, প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মো. ইকবাল হোসেন নতুন কর্মস্থলের উদ্দেশে কুষ্টিয়া ত্যাগ করেছেন।

দায়িত্ব হস্তান্তরের আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বদলির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন বিদায়ী জেলা প্রশাসক। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে তিনি সরকারি গাড়িতে করে কার্যালয় ত্যাগ করেন।

উল্লেখ্য, গত রোববার (১ মার্চ) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় কুষ্টিয়াসহ পাঁচ জেলার জেলা প্রশাসকদের মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রজ্ঞাপন জারি করে। এর পর থেকেই সংশ্লিষ্ট সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিভিন্ন মহলে ক্ষোভ ও প্রতিবাদ দেখা দেয়।

মো. ইকবাল হোসেনকে বহাল রাখার দাবিতে জামায়াতে ইসলামী ও ‘২৪-এর জুলাই আন্দোলনের’ যোদ্ধাদের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। অন্যদিকে বিএনপির নেতা-কর্মীরাও পৃথকভাবে কর্মসূচি পালন করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

সোমবার সকালে জামায়াতে ইসলামী ও ‘২৪-এর জুলাই আন্দোলনের’ যোদ্ধারা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। একই দিন বিকেল ৩টায় বিএনপির নেতা-কর্মীরাও পৃথক কর্মসূচি পালন করেন। মঙ্গলবার সকাল ১০টায় ‘২৪-এর জুলাই আন্দোলনের’ যোদ্ধা ও জেলার সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন