ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম

বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিএনপি নেতার দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মমতাজুল করিম এ আদেশ দেন।

কারাগারে পাঠানো নেতা হাসান জিহাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের পর ১৪ ফেব্রুয়ারি রাতে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরিষাবাড়ী এলাকায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের বাড়িতে হাসান জিহাদী ও তাঁর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। তারা টিনের বেড়া ভাঙচুর ও নগদ অর্থ-স্বর্ণালংকার লুট করেন। শহিদুল ইসলাম রাজারহাট থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে। মামলায় হাসান জিহাদীসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন