ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শহর পরিচ্ছন্ন করতে ফজরের পরে শতাধিক কর্মী নিয়ে রাস্তায় নামলেন এমপি আব্দুল করিম

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

শহর পরিচ্ছন্ন করতে ফজরের পরে শতাধিক কর্মী নিয়ে রাস্তায় নামলেন এমপি আব্দুল করিম

গাইবান্ধা শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ২২ ফেব্রুয়ারি (রবিবার) ফজরের নামাজের পর শতাধিক নেতাকর্মী নিয়ে রাস্তায় নামলেন গাইবান্ধা-২ আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমির মোঃ আব্দুল করিম।

তিনি সকালে গাইবান্ধা শহরের পুরাতন ব্রীজ থেকে নিজ হাতে রাস্তা পরিষ্কার কর্মসূচি শুরু করেন।

এসময় এমপি আব্দুল করিমের সঙ্গে গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মেয়র প্রার্থী ফয়সাল কবীর রানা, গাইবান্ধা শহর আমির ও গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী একেএম ফেরদৌস আলম ফিরোজ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ নুরুন্নবী সরকার, শহর শিবিরের সভাপতি মোঃ হুমায়ুন ফারহান সাদিকসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীরা অংশ নেন রাস্তা পরিষ্কারের কাজে।

এদিকে নবনির্বাচিত এমপির এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি গাইবান্ধা সদর উপজেলাবাসী। জনবান্ধন এই কর্মসূচিতে একজন এমপি নিজে থেকে অংশ নিয়ে কাজ করায় নাগরিকরাও সন্তোষ।

কর্মসূচি শেষে এমপি আব্দুল করিম সাংবাদিকদের বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়বো। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে। রমজানের পবিত্রতা রক্ষার জন্য আমরা এই অভিযান শুরু করছি। আমরা গাইবান্ধা শহরের ৯ টি ওয়ার্ডে এই কার্যক্রম অব্যাহত রাখবো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন