ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

বিপুল ভোটে ধানের শীষের আসলাম চৌধুরী বিজয়ী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ এএম

বিপুল ভোটে ধানের শীষের আসলাম চৌধুরী বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ঘোষিত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১২৪ টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকে মোহাম্মদ আসলাম চৌধুরী পেয়েছেন ১৪২৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯২৬৮ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৫৩,৪০৬ ভোটে বিজয়ী হয়েছেন আসলাম চৌধুরী।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সাথে নির্বাচনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মাঠে অবস্থান করেছেন জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। মাঠে এই দুই প্রার্থীর জনপ্রিয়তা শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ও নির্বাচনী তৎপরতার প্রতিফলন স্পষ্টভাবে ফুটে উঠেছে ফলাফলে।

এদিকে, সীতাকুণ্ডের ১২৪টি কেন্দ্রে ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে নারী পুরুষের দীর্ঘসারি সহ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত এই আসনের নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, একটি পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়ন এবং চসিকের দুটি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনে মোট ১২৪টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনটির মোট ভোটার ৪ লাখ ৪৮ হাজার ৩৮০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৩৫২ জন। নারী ভোটার ২ লাখ ১৩ হাজার ১৬ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১২ জন। এখানে মোট ৪৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন