ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ | Barta Bazar

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম

জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ | Barta Bazar

কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। তবে দ্রুত আগুন নজরে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক চারটার দিকে। দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসানের ভাগজোত এলাকার বাড়ির রান্নাঘরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান গণমাধ্যমকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দুজন দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করে রান্নাঘরে রাখা জ্বালানি কাঠে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার পরপরই বাড়ির লোকজন বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরাই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ বিষয়ে জাহিদ হাসান বলেন, “দুজন দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্নাঘরের জ্বালানি কাঠে আগুন দেয়। বেড়ার ফাঁক দিয়ে শুধু তাদের পা দেখা গেছে, মুখ শনাক্ত করা সম্ভব হয়নি।” তিনি আরও বলেন, “নির্বাচন সামনে রেখে ভয়-ভীতি দেখানোর উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।”

তিনি জানান, বাড়ির সামনের দিকে সিসি ক্যামেরা থাকলেও পেছনের দিকে কোনো ক্যামেরা নেই। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমাদের ফোনে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন