ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোট কেন্দ্রের সামনে ক্ষেত থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পশ্চিম পাশে ক্ষেত থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় রাজমিস্ত্রী ফরিদ খান সকালে বানিয়াকান্দী সরকারি স্কুল সংলগ্ন বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসের পাশে মতিন মাস্টারের ঘাস ক্ষেতের মধ্যে প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে দেখেন দুটি বাজারের ব্যাগ মুখ বাঁধা অবস্থা পড়ে রয়েছে। বিষয়টি সন্দেহ হলে তিনি স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে সেনাবাহিনী, র‌্যাব সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা ছুটে আসেন। পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রতক্ষ্যদর্শী ফরিদ খান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ওই অফিসের পাশে প্রসাব করতে গিয়ে দেখি ওখানে দুইটা বাজারের ব্যাগ বাঁধা রয়েছে। এটা দেখে আমি বাজারের লোকজনদের খবর দেই। পরে তারা পুলিশকে জানায়।

এদিকে, ভোটের আগের দিন কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করায় আতঙ্কিত এলাকাবাসী।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে বানিয়াকান্দি ভোট কেন্দ্রের সামনে থেকে দুইটি ব্যাগ থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় আনা হয়েছে বস্তুগুলো। কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্তে চেষ্টা চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন