ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঐক্যবদ্ধভাবে কাজ না করলে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: তারেক রহমান

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:৫১ এএম

ঐক্যবদ্ধভাবে কাজ না করলে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: তারেক রহমান

ঐক্যবদ্ধভাবে কাজ না করলে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার দল ক্ষমতায় গেলে দুর্নীতি নির্মূল করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সোয়া ১২টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, এ নির্বাচন নিশ্চিত করবে আগামীদিনে দেশের মানুষের জবাবদিহিতামূলক সরকার তৈরি হবে কি হবে না। সেই জন্যই আজকে বগুড়াবাসীর কাছে আমার আহ্বান ও অনুরোধ থাকবে, নির্বাচনটির বিষয়ে আমাদেরকে সিরিয়াস থাকবে হবে। দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিক নিদের্শনা দেবে।

গত ১৫ বছর ধরে শুধু বগুড়া নয়, সমগ্র বাংলাদেশ বঞ্চিত ছিল উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে আল্লাহ যদি আমাদের দেশ পরিচালনা করার সুযোগ দেয় তাহলে শুধু বগুড়া নয়, সমগ্র দেশের কথা চিন্তা করব। বগুড়াকে যেমন আমরা সামনের দিকে নিয়ে যাব, ঠিক একইভাবে সমগ্র দেশকে সমানভাবে এগিয়ে নিয়ে যাব।

জনসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বক্তব্য রাখেন বগুড়ার বিভিন্ন আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও দলটির জেলা পর্যায়ের বিভিন্ন নেতারা।

এর আগে দেশের উত্তরাঞ্চল সফরের প্রথম দিন রাজশাহী ও নওগাঁ জেলা সফর শেষে রাত ১১টা ৫০ মিনিটে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠের জনসভা মঞ্চে উপস্থিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে তার স্ত্রী ডা. জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন