ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইলেন সংগীত শিল্পী আসিফ আকবর

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ এএম

বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইলেন সংগীত শিল্পী আসিফ আকবর

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারে হাজী জসিম উদ্দিনের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ভোট প্রার্থনা করেন।

এ সময় আসিফ আকবর বলেন, প্রিয় বুড়িচং ও ব্রাহ্মণপাড়াবাসী, আমি আজ আপনাদের এলাকায় গণসংযোগে এসেছি। সাহেবাবাদ ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বসে অনেক কথা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই ধানের শীষ মার্কায় ভোট দেবেন। ওই দিন হাজী জসিম উদ্দিন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরো বলেন, আমি আবারও আপনাদের এলাকায় আসব এবং সারা দেশে ধানের শীষের পক্ষে ভোট চাইব। আমার একটাই আর্জি—আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন।

গণসংযোগকালে কুমিল্লা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজী জসিম উদ্দিনের সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন