ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

‘সংসদে দেখা হবে’, তারেক রহমানের গাড়ি থামিয়ে বললেন এক তরুণী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

‘সংসদে দেখা হবে’, তারেক রহমানের গাড়ি থামিয়ে বললেন এক তরুণী

ময়মনসিংহে নির্বাচনী সমাবেশ শেষ করে গাজীপুরে ফেরার পথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বাস থামিয়ে তার সঙ্গে দেখা করেছেন এক তরুণী।

ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকায় বাস থামিয়ে ওই তরুণী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান। এই সময় তারেক রহমান বাসের দরজা খুলে দিলে ওই তরুণী তার সঙ্গে কথা বলেন।

তারেক রহমানকে ওই তরুণী বলেন, মানুষের সেবা করে, রাজনীতি করে, নিজের পাওয়ারে সংসদে গিয়ে আপনার (তারেক রহমান) সঙ্গে দেখা করে আসবো। আমার রক্তে রাজনীতি, আমি রাজনীতি ছাড়া থাকবো না। আমার জন্য দোয়া করবেন।

এ সময় প্রয়াত খালেদা জিয়ার একটি ছবি এগিয়ে দিয়ে তরুণী বলেন, এটা কি নেবেন? তখন তারেক রহমান খালেদা জিয়ার ছবিটি গ্রহণ করেন।

ছবি নেওয়ার পর তারেক রহমান ওই তরুণীকে ধন্যবাদ জানিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেন।

ওই তরুণী তারেক রহমানকে আরও বলেন, আমি সমাবেশে আপনাকে (তারেক রহমান) দেখেছি। কিন্তু দূর থেকে দেখে আমার মন ভরেনি। তাই আমি এখন গাড়িতে দেখা করতে এসেছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আপনার সঙ্গে দেখা করার।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন