ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্রণে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:০১ এএম

মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যায়, তবে এর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মিরপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মামুন বলেন, মিরপুর ৭ নম্বর ঝিলপাড় বস্তিতে আগুনের তথ্য পেয়ে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের ২টি ঘটনাস্থলে যায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন