ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

সুন্দরবন থেকে ‘ডন বাহিনী’ পরিচয়ে ১৮ জেলে অপহরণ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:০৮ এএম

সুন্দরবন থেকে ‘ডন বাহিনী’ পরিচয়ে ১৮ জেলে অপহরণ

সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মাছ ধরার সময় ‘ডন বাহিনী’ পরিচয়ে সশস্ত্র বনদস্যুরা অন্তত ১৮ জন জেলেকে অপহরণ করেছে। এ ঘটনায় সুন্দরবননির্ভর জেলেদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

জেলেদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত মামুন্দো ও মালঞ্চ নদীর খালে তারা মাছ ধরার সময় দস্যুরা প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে তুলে নেয়। অপহৃতদের অধিকাংশই শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, কদমতলা, মথুরাপুর, মৌখালী ও ছোট ভেটখালী এলাকার।

জেলেদের দাবি, দস্যু দলের মধ্যে ২০১৮ সালে আত্মসমর্পণকৃত শ্যামনগরের শাহাজান ও শফিকুল ইসলাম (ওরফে বেটে শফিকুল) কে তারা চিনতে পেরেছেন। উভয়েই ‘ডন বাহিনী’ প্রধানের সহযোগী হিসেবে কাজ করছে।

মামুন্দো নদীর মাইটেভাঙা খাল থেকে তিনজন, মালঞ্চ নদীর মাইশারকোল ও উলোবাড়ি খাল থেকে চারজন, মামুন্দো নদীর রাজাখালী খাল থেকে তিনজন এবং কলাগাছি এলাকা থেকে তিনজনসহ পরবর্তীতে আরও আটজন জেলেকে দস্যুরা অপহরণ করে। নিরাপত্তার কারণে অপহৃতদের নাম প্রকাশ করা হয়নি।

জেলেরা জানান, বন বিভাগের নিয়ম মেনে মাছ ধরলেও দস্যুদের হাত থেকে তারা রেহাই পাচ্ছেন না। নিরাপত্তাহীনতায় অনেক জেলে মাছ ধরা বন্ধ করে ফিরে আসতে শুরু করেছেন।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বলেন, শুক্রবার বিষয়টি জানতে পেরে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। তবে কোস্টগার্ড ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়ায় সময়ক্ষেপণ করছে। এতে জিম্মি জেলেদের পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন