ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মিরপুরে জামায়াত আমিরের নির্বাচনি সমাবেশে বিজিবি মোতায়েন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

মিরপুরে জামায়াত আমিরের নির্বাচনি সমাবেশে বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণায় নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে দলটির আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি সমাবেশের মধ্য দিয়ে তাদের এই কার্যক্রম শুরু হচ্ছে।

জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, বিকেলে মিরপুর-১০ নম্বরে জামায়াতে ইসলামীর রাজনৈতিক সমাবেশে নিরাপত্তার জন্য দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এরই মধ্যে সমাবেশ শুরু হয়েছে। দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত স্থানীয় নেতারা এখন বক্তব্য দিচ্ছেন।

ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার আরমান, সম্প্রতি জামায়াতে যুক্ত হওয়া মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান, ১০ দলীয় জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ অনেকেই উপস্থিত হয়েছেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন