ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ভোলা ফের গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০২:৩৩ এএম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ভোলা ফের গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু ও চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী রানী হত্যা মামলার আসামী তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এহতেশামুল হক ওরফে ভোলাকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে নগরের বাকলিয়া থানার কল্পলোক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাকলিয়া রাজাখালী বিশ্বরোড এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।

পুলিশ জানায়, ভোলা নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন। তিনি দীর্ঘদিন ধরে বাকলিয়া এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে সক্রিয়। তার নিয়ন্ত্রনাধীন নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় ১১টি, বাকলিয়া থানায় ৬টি ও পাঁচলাইশ থানায় ১টিসহ মোট ১৮টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার সাজা হলেও বেশ কিছু মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান ‘বার্তা বাজার’কে বলেন, পুলিশের বিশেষ অভিযানে এহতেশামুল হক ওরফে ভোলাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন