ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

হযরত শাহজালাল (রহ.) এর মাজারে নফল নামাজ পড়ে জনগণের কল্যাণ কামনায় তারেক রহমান

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১২:০১ এএম

হযরত শাহজালাল (রহ.) এর মাজারে নফল নামাজ পড়ে জনগণের কল্যাণ কামনায় তারেক রহমান

সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার এসে প্রশান্ত মনে ২ রাকাত নফল নামাজ আদায় করে মহান রবের শুকরিয়া আদায় করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় তার সাথে দলের কয়েকজন নেতৃবৃন্দও আদায় করেন নামাজ। নামাজ শেষে দেশের শান্তি, গণতন্ত্র এবং জনগণের কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত করেন তিনি।

এর আগে, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। রাত ৮টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি।

সফরসূচি অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাতে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামে যাবেন। সেখানে মিলাদ, দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন রয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। তার আগমন ঘিরে গোটা সিলেট নগরীতে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন