ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো ছাত্রদলের দুই নেতার পাশে তারেক রহমান

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পিএম

পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো ছাত্রদলের দুই নেতার পাশে তারেক রহমান

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো হবিগঞ্জ জেলা ছাত্রদলের দুই নেতার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহত নেতারা হলেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং ছাত্রদল নেতা ইয়ামিন হাসান।

শুক্রবার (২৫ এপ্রিল) হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

এ অনুষ্ঠানটির আয়োজন করেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গাউস। অনুষ্ঠানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আহতদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম তার বক্তব্যে বলেন, “এ আন্দোলনে অনেকেই আহত হয়েছেন, শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, সাংবাদিকরা পর্যন্ত হামলার শিকার হয়েছেন।” তিনি সাইদুর রহমান এবং ইয়ামিন হাসানসহ মাই টিভির সাংবাদিক শুভর উন্নত চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ জানান এবং সাইদুর রহমানের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা আহতদের সাথে একাত্মতা ঘোষণা করেন, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের সদস্য বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, সহযোগী অধ্যাপক ডা. নাবিদ আলম, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন