ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লালমনিরহাটে মিলিটারি ফার্মের গবাদিপশুর ঘাস বহনকারী একটি ট্রাক্টরের চাপায় এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন।

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

লালমনিরহাটে মিলিটারি ফার্মের গবাদিপশুর ঘাস বহনকারী একটি ট্রাক্টরের চাপায় এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার আনসার ক্যাম্প সংলগ্ন হলদিটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে সিএস নং–৯০১০৩১ (মাহিন্দ্র) ট্রাক্টরটি মিলিটারি ফার্মের জন্য ঘাস সংগ্রহ শেষে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। এ সময় বিএনপি কলোনির বাসিন্দা মোছাঃ দুলালি (৬০), স্বামী—মৃত আবু বক্কর, পথচারী অবস্থায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে লালমনিরহাট মিলিটারি ফার্মের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ এমদাদুল হক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সেনাবাহিনীর একটি গাড়িতে করে আহত নারীকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এক্স-রে পরীক্ষার মাধ্যমে জানান, তার কোমরের হাড় ভেঙে গেছে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাক্টরটি চালাচ্ছিলেন বয়লার অপারেটর শহীদুজ্জামান নয়ন, যিনি প্রশিক্ষিত ড্রাইভার নন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন