ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একজন মুসলমান হিসেবে দায়িত্ব পালন করতে পারলে, নির্বাচনে জিরো পার্সেন্টও ব্যত্যয় হবে না: চাঁদপুর ডিসি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম

একজন মুসলমান হিসেবে দায়িত্ব পালন করতে পারলে, নির্বাচনে জিরো পার্সেন্টও ব্যত্যয় হবে না: চাঁদপুর ডিসি

চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, আমি যদি সুস্থ থাকি এবং একজন মুসলমান হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, তাহলে নির্বাচনে জিরো পার্সেন্টও ব্যত্যয় হবে না। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই-একদম অবাধ-সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি শনিবার (১৭ জানুয়ারি) রাতে চাঁদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমি চাঁদপুরে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচনি পরিবেশ লক্ষ্য করেছি। এখানে কোনো পোস্টার, মিছিল কিংবা উচ্চস্বরে প্রচারণা নেই। শান্তিপূর্ণ পরিবেশেই গণভোট ও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গণভোট ও নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি তোফায়েল আহমেদ, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, গণঅধিকার পরিষদ জেলা কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান কাজীর রাসেল, ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি শাহরিয়ার পলাশ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মেহেদী হাসান, ড্যাফোডিল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব কাজল এবং এনসিপি জেলা কমিটির আহ্বায়ক মাহবুব আলম।

নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দিয়ে অভিষিক্ত করেন অতিথিরা।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের নেতাসহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ের প্রেস ক্লাব নেতা, সিনিয়র সাংবাদিক, শিক্ষক, আইনজীবী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন