ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জে আইভীর ঘনিষ্ঠ দুই যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ এএম

নারায়ণগঞ্জে আইভীর ঘনিষ্ঠ দুই যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ঠ দুইজন যুবলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে শহরের দেওভোগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন- মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু এবং যুবলীগ কর্মী মোতালেব হোসেন মাষ্টার। তারা দুজনই আইভীকে গ্রেপ্তারে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামী। একই সঙ্গে তারা আইভীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভী করে পুলিশ। এ সময় গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। দুই দিন পর, ১২ মে রাতে নারায়ণগঞ্জ সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন মৃধা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ৫২ জনকে এজাহারভুক্ত এবং আরও ২০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন