ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লাশের যখন দাম ৪ লাখ টাকা!

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১২:০৬ এএম

লাশের যখন দাম ৪ লাখ টাকা!

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকায় অবস্থিত ডা. রতন ক্লিনিকে ভুল চিকিৎসায় সিজারিয়ান অপারেশন পরবর্তী রোগী শাহানা বেগমের (২৭) মৃত্যু নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে শাহানা বেগম মৃত্যুবরণ করেন। এর আগে, একই দিন রাত ৮টার দিকে ক্লিনিকের মালিক ডা. রইসুল ইসলাম রতন নিজেই শাহানার সিজারিয়ান অপারেশন করেন। মৃত্যুর পর, ক্লিনিক কর্তৃপক্ষ এ ঘটনার ব্যাপারে পরিবারকে ৪ লাখ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয় বলে অভিযোগ উঠেছে।

মৃত শাহানা বেগম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া মুন্সিপাড়া গ্রামের সাঈদ সরদারের মেয়ে ছিলেন। তার শ্বশুরবাড়ি পাবনা জেলার ঢালারচরে। স্বামীর নাম ওমর ফারুক।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শাহানার প্রসব বেদনা ওঠলে তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করে এবং নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে বলেন। কিন্তু শারীরিক অবস্থার কারণে তাকে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেয়া হয়। এরপর বুধবার সন্ধ্যায় শাহানার পরিবারের লোকজন তাকে ডা. রতন ক্লিনিকে নিয়ে যায়। সেখানেই সিজারিয়ান অপারেশনটি করা হয়, যাতে ছেলে সন্তান জন্ম নেয়।

কিন্তু সন্তান জন্মের কিছু সময় পর, শাহানার অবস্থার অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই রাত ৯টার দিকে শাহানা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডা. রইসুল ইসলাম রতনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও, তার ফোন রিসিভ করা হয়নি।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এসএম মাসুদ জানিয়েছেন, রোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, এর আগেও ডা. রতন ক্লিনিকে ভুল চিকিৎসা ও অপারেশনজনিত কারণে একাধিক রোগীর অকাল মৃত্যু হয়েছে এবং সেগুলি বিভিন্নভাবে ধামাচাপা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন