ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

আসন্ন নির্বাচনে জনগণকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে: মাওলানা আবদুল হালিম

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০২:১৩ এএম

আসন্ন নির্বাচনে জনগণকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে: মাওলানা আবদুল হালিম

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। জুলাইকে ধারণ করে চিরতরে ফ্যাসিবাদ নির্মূল করা হবে। এরই অনুপ্রেরণায় আসন্ন গণভোটে জনগণকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম বলেন, “জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে আমাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জনগণকে এমপির ভোটের চেয়েও গণভোটকে গুরুত্ব দিয়ে ভোটদানে উৎসাহিত করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদকে কার্যকর করতে হবে। কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে নির্বাচনকে সুষ্ঠু করতে নিজেকে উৎসর্গ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, “সরকারের প্রচারণার পাশাপাশি মানুষকে সচেতন করতে আমাদের গণভোটের লিফলেট বিতরণসহ নিয়মিত গণসংযোগ অব্যাহত রাখতে হবে। প্রতিকূল পরিবেশে জনগণকে যেভাবে উদ্বুদ্ধ করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন, ঠিক তেমনিভাবে নির্বাচনে জনগণের শক্তিকে বিজয়ী করতে সকল জনশক্তিকে ময়দানে আরও পরিকল্পিত সময় ও শ্রম দিতে হবে।”

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন